| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার ফুটসাল বিশ্বকাপ জিতল ব্রাজিলের মেয়েরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৫:০৩:৩৪:পূর্বাহ্ন  |  ১৪০৩৬১১ বার পঠিত
প্রথমবার ফুটসাল বিশ্বকাপ জিতল ব্রাজিলের মেয়েরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতলো ব্রাজিল। রোববার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আমেরিকার দলটি।

১৬ দিনের প্রতিযোগিতার সমাপ্তিতে গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। প্রায় ৫ হাজার মানুষের উপস্থিতিতে ব্রাজিলের খেলোয়াড়রা পুরো ম্যাচ জুড়ে দাপট দেখায়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলি ব্রাজিলকে এগিয়ে দেন। গত বছরের ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় এই আসরে গোল্ডেন বলের পাশাপাশি টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জিতেন সাত গোল ও দুই অ্যাসিস্টে তার দুর্দান্ত পারফরম্যান্স মিলে।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আমানদিনহা। ম্যাচের শেষের মাত্র তিন মিনিট আগে দেবোরা ভানিন তৃতীয় গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। ব্রাজিল পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকায় তারা প্রথম বিশ্বকাপ শিরোপা উদযাপন করে।

ফাইনালে পরাজিত পর্তুগাল রানার্সআপ হয়, যাদের সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠার কৃতিত্ব রয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে হারায়। লরা কর্দোবা স্পেনে দুটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার জিতে নেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল।

ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া বলেন, “আমি খুব খুশি। খেলোয়াড়রা অসাধারণ, কোচিং স্টাফও চমৎকার। এই জয় কেবল একটি ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের দেশে স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। ফলে আরও ভালো কোচ ও খেলোয়াড় জন্মাবে।”

ব্রাজিলের এই সাফল্য ফুটসাল বিশ্বে একটি নতুন ইতিহাস তৈরি করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪