| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে সাত কলেজের শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৭:৫২:৫৭:পূর্বাহ্ন  |  ১০৫৩৯১৪ বার পঠিত
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে সাত কলেজের শিক্ষার্থীরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাত কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।

সোমবার (৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থী শিক্ষা ভবনের পেছনের অংশে ‘সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর’ করার দাবি নিয়ে অবস্থান করছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেছেন।

অন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।

অন্য শিক্ষার্থী সুমাইয়া তাহমিন বলেন, অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, তা মানতেই হবে। নাহলে আমরা রাজপথ ছাড়বো না।

পুলিশ জানিয়েছে, রাতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে ও আবদুল গনি সড়কে অবস্থান করেছেন। সোমবার সকাল ১০টায় সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনা করে শিক্ষার্থীদের শিক্ষা ভবনের পেছনের অংশে চলে যেতে বলা হয়।

রোববার সকালে শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন এবং বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন, ফলে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪