স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া—বাংলাদেশ টেস্ট সিরিজে নতুন ভেন্যু হিসেবে কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা অন্তর্ভুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্য প্রধান ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, অ্যাশেজের পরের সিরিজে ম্যাকাই একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত।
আগামী বছরের আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে বলেও জানা গেছে; তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গ্রেট ব্যারিয়ার রিফে স্টেডিয়ামের সম্প্রসারণে ২ কোটি ডলার ছাড়াও নতুন গ্যালারি, ১০ হাজার আসন ও আধুনিক সম্প্রচার সুবিধা যুক্ত করা হয়েছে।
২০০৩ সালে ডারউইন ও কের্নসে টেস্ট খেলেছিল বাংলাদেশ; দুই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।
রিপোর্টার্স২৪/বাবি