| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ২২:৪৪:০০:অপরাহ্ন  |  ৪৮০ বার পঠিত
মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনা সভা

ময়মনসিংহ প্রতিনিধি: “মাদককে না বলুন, জীবনকে ভালেবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রাতিপাত্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর আয়োজনে ও আনন্দ মোহন কলেজ এর মাদকবিরোধী কমিটির সহযোগিতায় মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ঐতিহাসিক আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে ২০ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর একে এম সামসুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ময়মনসিংহ  বিভাগের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজ এর মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মুহাম্মদ কবির হাসান পারভেজ।

বক্তারা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেন এবং মাদকের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। আলোচনা সভায় আনন্দ মোহন কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪