| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানে ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হাজার ঘরবাড়ি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৩:৫৫:০৫:পূর্বাহ্ন  |  ১১৪৮৭৮৩ বার পঠিত
জাপানে ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ হাজার ঘরবাড়ি

ইন্টারন্যাশনাল ডেস্ক : জাপানে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে সাড়ে ৭ মাত্রার এই কম্পন আঘাত হানার পর দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন এবং ২ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎসংযোগহীন হয়ে পড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরের দ্বীপ হনশুর আওমোরি জেলার উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে। গভীর উৎপত্তিস্থলের কারণে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণ পর সেটি প্রত্যাহার করে নেয় জাপানের আবহাওয়া দপ্তর। তবু ভূতত্ত্ববিদরা সতর্ক করে বলেছেন। আগামী কয়েক দিনে আরও কম্পন আঘাত হানতে পারে।

এ অবস্থায় জনগণের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। তিনি বলেছেন, কয়েক দিন সবাই সতর্ক থাকুন। কম্পন অনুভূত হলেই যেন দ্রুত নিরাপদ স্থানে যেতে পারেন। এমন প্রস্তুতি রাখুন। একই সঙ্গে বাসা-বাড়ির আসবাবপত্র যেন না পড়ে বা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও সতর্ক থাকবেন।

অন্যদিকে রয়টার্সের প্রতিবেদন জানায়, ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি হওয়ার পর কর্তৃপক্ষ দ্রুত তৎপরতা শুরু করে। আওমোরি ও আশপাশের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী দল।

ভূমিকম্পের তীব্রতা কমে এলেও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। বাড়িঘর, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে—তা জানা যাবে পরবর্তী মূল্যায়নে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪