| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৫:৪৩:২৫:অপরাহ্ন  |  ১৫২১ বার পঠিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: ​হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে  ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি।

এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ জন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪