| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হার্দিকের ঝড়, বুমরার ১০০তম উইকেটে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ২১:৩৮:৪০:অপরাহ্ন  |  ৯৩১৯৪৯ বার পঠিত
হার্দিকের ঝড়, বুমরার ১০০তম উইকেটে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখাল ভারত। কটকে সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানে আটকে ১০১ রানের বড় জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল। পাঁচ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানের লড়াকু স্কোর তোলে ভারত। টসে হেরে ব্যাট করতে নামা দলটি শুরুতেই চাপে পড়ে। চোট কাটিয়ে দলে ফেরা শুভমান গিল মাত্র ৪ রানে বিদায় নেন। অধিনায়ক সূর্যকুমার যাদবও ফিরে যান ১২ রান করে। ১৪তম ওভারে ১০৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

সেই চাপ সামলে শেষ দিকে ঝড় তোলেন চোট–পরবর্তী দলে ফেরা হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৫৯ রানে অপরাজিত থেকে দলের স্কোরকে ১৭৬ পর্যন্ত নিয়ে যান এই পেস অলরাউন্ডার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরার আগুনে বোলিংয়ে ধসে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় বলেই কুইন্টন ডি কক আউট হন। তৃতীয় ওভারে ফিরে যান ট্রিস্তান স্টাবস। দলীয় ৪০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম (১৪)।

এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি প্রোটিয়ারা। মাত্র ২৯ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ১২.৩ ওভারে ৭৪ রানেই থামে তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান আসে তরুণ ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে।


এদিন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের ১০০তম উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরা। ভারতের হয়ে আর্শদীপ সিং, বুমরা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল—প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।

আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪