| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের প্রিয় হাঁসের মাংস

সহজ রেসিপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০১:১৭:০১:পূর্বাহ্ন  |  ৩৮৩৯৭৯ বার পঠিত
শীতের প্রিয় হাঁসের মাংস

রিপোর্টার্স২৪ডেস্ক: শীতের মৌসুমে হাঁসের মাংস অনেক ঘরেই বিশেষ পছন্দের খাবার। নতুন ধানের সুবাস, কুয়াশাভেজা সকাল আর গরম ভাত বা খিচুড়ির সঙ্গে হাঁসের টগবগে ঝোল—সব মিলেই তৈরি হয় শীতের আলাদা স্বাদ। হাঁসের মাংসের নিজস্ব গভীর স্বাদ ও চর্বির মোলায়েমত্ব সঠিক মসলায় মিশে আরও সুস্বাদু হয়ে ওঠে। অনেকেই মনে করেন হাঁস রান্না সময়সাপেক্ষ, অথচ কিছু সহজ কৌশল মানলে অল্প সময়েই তৈরি করা যায় দারুণ সুস্বাদু হাঁসের মাংস।

উপকরণ: হাঁসের মাংস ১ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো ১টি, লাল মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা আধা চা চামচ, কাঁচা মরিচ ৪–৫টি, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ, পানি প্রয়োজন অনুযায়ী

রান্নার পদ্ধতি: হাঁসের মাংস ভালোভাবে ধুয়ে আদা–রসুন, মরিচ, ধনে, জিরা, হলুদ ও লবণ মেখে কিছুক্ষণ মেরিনেট করে রাখুন। কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। সঙ্গে টমেটো দিয়ে নরম করে নিন। এবার মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ভুনুন। মাংস লালচে হয়ে এলে প্রয়োজন মতো গরম পানি দিয়ে ঢেকে ২৫–৩০ মিনিট রান্না করুন। শেষে কাঁচা মরিচ ও গরম মসলা দিয়ে নামিয়ে নিন।

ব্যাস হয়ে গেল দারুন মজার হাঁসের মাংস যা আপনি পরিবেশন করবেন গরম ভাত, খিচুড়ি, পোলাও বা চালের রুটির সঙ্গে এই হাঁসের মাংস অতুলনীয়। শীতের রাতে গরম ভাতের সঙ্গে অথবা কনকনে শীতের সকালে চালের রুটির সঙ্গে এ পদ পরিবেশন করলে স্বাদ ও আরাম দুটোই বাড়িয়ে তোলে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪