| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতনস্কেল উন্নীতকরণে অনুমোদন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১০:০১:৩০:পূর্বাহ্ন  |  ১০৪৩৪৮৩ বার পঠিত
৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতনস্কেল উন্নীতকরণে অনুমোদন

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতনস্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার অনুমোদন দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (১০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। বিদ্যমান ১১তম গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হয় ১২ হাজার ৫০০ টাকা থেকে, যার সর্বোচ্চ ধাপ ৩০ হাজার ২৩০ টাকা। আর উন্নীত ১০ম গ্রেডে মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপ হবে ৩৮ হাজার ৬৪০ টাকা।

সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার কথা থাকলেও বিষয়টি দীর্ঘদিন ধরে আটকে ছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৮ অক্টোবর রিট আবেদনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪