| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ম্যানসিটির কাছে হার আলোনসোর চাপ বাড়ালো

বার্নাব্যুতে রিয়ালের আরেক ধাক্কা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ২৩:০৮:২৭:অপরাহ্ন  |  ৯২৫২৮৬ বার পঠিত
ম্যানসিটির কাছে হার আলোনসোর চাপ বাড়ালো

স্পোর্টস ডেস্ক: লিগে পাঁচ ম্যাচে চারবার পয়েন্ট হারানোর পর এবার চ্যাম্পিয়নস লিগেও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে জাবি আলোনসোর দল ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। সিটির গোল দুটি নিকো ও’রিলি এবং আর্লিং হলান্ডের। রিয়ালের একমাত্র গোলটি করেছেন রদ্রিগো।

লা লিগায় সেলতা ভিগোর কাছে হারের ঠিক তিন দিন পর আরও বড় পরীক্ষায় নামতে হয় আলোনসোকে। ম্যাচ শুরুর আগেই নতুন ধাক্কা—দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পর ইনজুরিতে ছিটকে যান এদের মিলিতাওও। সঙ্গে আক্রমণভাগে নেই পুরো ফিট না থাকা কিলিয়ান এমবাপ্পে।

তার পরও প্রথম গোল করে রিয়ালই। বল দখলে এগিয়ে থাকলেও সিটির বিপক্ষে প্রতি-আক্রমণে বিপজ্জনক ছিল রিয়াল। আর ২৮ মিনিটে বেলিংহামের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন রদ্রিগো। মার্চের পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর প্রথম গোল।

কিন্তু আনন্দ স্থায়ী হয়নি। ৩৫ মিনিটে কর্নার থেকে গাভার্দিওলের হেড নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন গোলকিপার কোর্তোয়া। সুযোগ কাজে লাগান ও’রিলি। আট মিনিট পর রুডিগারের ফাউলে পেনাল্টি পায় সিটি, সফল স্পটকিক নেন হলান্ড।

প্রথমার্ধের শেষ দিকে আরও এক গোল হজমের শঙ্কা তৈরি হয়েছিল। হলান্ডের শক্তিশালী শট ও ফিরতি চেরকির প্রচেষ্টা দুইটিই রুখে দেন কোর্তোয়া।

চ্যাম্পিয়নস লিগে এই হার রিয়ালের গ্রুপ পরিস্থিতি ও আলোনসোর চাপ—দুটোই আরও বাড়িয়ে দিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪