| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৯:৩৭:২৩:পূর্বাহ্ন  |  ৩৮৯৯১৯ বার পঠিত
স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণির ভর্তির ডিজিটাল লটারির ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এই লটারির কার্যক্রম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্পন্ন হয়।

ডিজিটাল লটারির ভর্তির ফল gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যে কোনো টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।

এছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এর জন্য মোবাইলে GSA লিখে তারপর স্পেস দিয়ে Result এবং এরপর স্পেস দিয়ে নিজের User ID দিয়ে 16222 নম্বরে পাঠাতে হবে। কয়েক মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪