| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার ম্যাচ হেরে ব্যর্থতায় ১১২ নম্বরে

বাংলাদেশ নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ নামলো

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১১:১২:৫২:পূর্বাহ্ন  |  ৯১৯৭০৪ বার পঠিত
বাংলাদেশ নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ নামলো

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দল গত চার মাসে সার্বিক বাজে পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ নামিয়ে ১১২তম স্থানে নেমে গেছে।

গত ৭ আগস্ট প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ উন্নতি করে ১০৪তম স্থানে উঠে আসে এবং সেই র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ (+৮০.৫১) পয়েন্ট অর্জন করেছিল। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল (১১৭৯.৮৭)। কিন্তু বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নতুন করে (১২.২৬) রেটিং পয়েন্ট হারিয়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে (১১৬৭.৬১) তে।

বাংলাদেশ নারী ফুটবল দল গত চার মাসে মোট চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং সবগুলোই হেরেছে। গত অক্টোবরে থাইল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ ০-৩ ও ১-৫ গোলে হেরে গেছে। এরপর নভেম্বর ও ডিসেম্বরে আয়োজিত তিন-জাতি টুর্নামেন্টে মালয়েশিয়ার কাছে ০-১ এবং আজারবাইজানের বিরুদ্ধে ১-২ গোলে হারে বাংলাদেশ।

এই ম্যাচগুলোতে বাংলাদেশ মোট ১১ গোল হজম করেছে এবং মাত্র ২টি গোল করতে সফল হয়েছে — যা র‌্যাঙ্কিংয়ের পতনে বড় ভূমিকা রেখেছে।

ফিফা নারী র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে স্পেন, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। এশিয়ার সর্বোচ্চ অবস্থান দখল করেছে জাপান (৮)। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৭ নম্বরে শীর্ষে থাকলে নেপাল ৮৯ নম্বরে এবং বাংলাদেশ ১১২ নম্বরে অবস্থান করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪