| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তফসিল ঘোষণাকে রাজনীতির ‘নতুন অধ্যায়’ বললেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৪:৪১:৫৪:অপরাহ্ন  |  ৩৮৭২২৬ বার পঠিত
তফসিল ঘোষণাকে রাজনীতির ‘নতুন অধ্যায়’ বললেন মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়ের সূচনা’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার(১১ডিসেম্বর) তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। যে গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে এ দেশের মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্রমনা সব রাজনৈতিক দল অংশ নেবে এবং শান্তিপূর্ণ পরিবেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনোই শঙ্কা ছিল না। আমরা সবসময় বলেছি, সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় তফসিলকে আমরা স্বাগত জানাই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪