| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৫:৩৬:৪৭:অপরাহ্ন  |  ১১৪৭৯৮৭ বার পঠিত
ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে। সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে তার চিকিৎসা চললেও এরই মধ্যে কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে গেছে, যার ফলে তাকে নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বোর্ডের সদস্য প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার।

বিজ্ঞপ্তিতে খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়, গত কয়েক দিনের পরীক্ষা-নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা ধরা পড়েছে। সেখানে উল্লেখ করা হয়, শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এবং বাইপ্যাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে এবং এর নিবিড় চিকিৎসা এখনও চলছে। শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হচ্ছে।

পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসির কারণে তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দিতে হচ্ছে। সব চিকিৎসার পরও জ্বর না কমায় এবং নিয়মিত ইকোকার্ডিওগ্রাফিতে অর্টিক ভালভে সমস্যা ধরা পড়ায় ‘ট্রান্স ইসোফেজিয়াল ইকো (টিইই)’ পরীক্ষা করা হয়। সেখানে ইনফেকটিভ অ্যান্ডোকার্ডাইটিস শনাক্ত হওয়ার পর পরই দেশি–বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে চিকিৎসা গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেডিক্যাল বোর্ড জানায়, দেশি-বিদেশি মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চিকিৎসা দিচ্ছে। তাই কোনো অনুমাননির্ভর সংবাদ বা ভুল তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন— এর মধ্যে রয়েছে লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আরথ্রাইটিস ও ইনফেকশনজনিত রোগ। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪