| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতি ভুলে গেলে চলবে না: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৫:২৪:৪৫:পূর্বাহ্ন  |  ৩৮৫০৫৭ বার পঠিত
আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতি ভুলে গেলে চলবে না: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ধর্মের নামে রাজনীতি বা বিভক্তি সৃষ্টির পথে হাঁটতে চায় না বিএনপি। এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল পরোক্ষভাবে এমন ইঙ্গিতও দেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, একাত্তরের চেতনার নাম করে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ। “একাত্তরকে দলীয়করণ করাটা ভুল ছিল,” মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে না ভোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি এবার আবেগের রাজনীতি নয়, সুপরিকল্পিত কৌশল নিয়েই নির্বাচনে এগোতে চায়।

সালাহউদ্দিন উল্লেখ করেন, ২৪-এর অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়, এটি সাড়ে ১৫ বছরের দীর্ঘ সংগ্রামের সমষ্টি। তিনি বলেন, নির্বাচনী তফসিলে অনেকেই ভারাক্রান্ত হলেও শেষ পর্যন্ত সবাইকেই তা স্বাগত জানাতে হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪