রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে জাহিদুল ইসলাম এ দাবি জানান।
তিনি পোস্টে লিখেছেন, “ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ। এ ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই।”
আরও লিখেন, “বাংলাদেশের জমিনে কোনো সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না। শহীদের প্রজন্ম এই নোংরা রাজনীতির কবর রচনা করবে ইনশাআল্লাহ।”
জানা গেছে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।
রিপোর্টার্স২৪/আয়েশা