| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলিবিদ্ধ হাদি: দ্রুত তদন্তের আহ্বান শায়খ আহমাদুল্লাহর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৫:৫৪:০১:অপরাহ্ন  |  ১০১৬৩৯৮ বার পঠিত
গুলিবিদ্ধ হাদি: দ্রুত তদন্তের আহ্বান শায়খ আহমাদুল্লাহর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশের শীর্ষ ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আল্লাহর কাছে তরুণ নেতার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবি জানান।

শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।’

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরও লেখেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

সাধারণ মানুষ ও সচেতন মহলও ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে সোচ্চার হচ্ছেন। গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পথে এ ধরনের হিংসাত্মক ঘটনা দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকার জন্য বেশ পরিচিত। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুই দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায়। তার কানে ও মাথায় গুলি লেগেছে। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪