| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা হয়তো জীবন হারাবো,জুলাইকে ত্যাগ করব না: নাহিদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ২৩:১৯:১২:অপরাহ্ন  |  ১১৪৭৮০৫ বার পঠিত
আমরা হয়তো জীবন হারাবো,জুলাইকে ত্যাগ করব না: নাহিদ

স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন।

ফেসবুকে নাহিদ ইসলাম লিখেছেন, ভাই হাদি, আমরা তোমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। তুমি দেশের জন্য দাঁড়িয়েছো, কিন্তু আমরা জুলাই প্রজন্মকে এক করতে পারিনি। রাজনৈতিক ভুলের মূল্য এখন জনগণকে দিতে হচ্ছে। তিনি আরও বলেন, যারা ১৯৭১ সালের পর সাহসী ও ন্যায়ভিত্তিক প্রজন্ম হিসেবে দাঁড়িয়েছিল, তাদের আমরা একত্র রাখতে ব্যর্থ হয়েছি।

নাহিদ ইসলামের কথায়, জুলাইতে নিহত ভাই-বোনরা ক্ষমতা, পদ-পদবির জন্য নয়, ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করার কারণে মারা গেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই সংগ্রাম চলবে যাতে দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।

তিনি লেখেন, আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি, কিন্তু পিছু হটা আমাদের বিকল্প নয়। নাহিদ বলেন, ফ্যাসিস্টদের জন্য কোনো ক্ষমা নেই এবং শরীফ ওসমান হাদির প্রতি আহ্বান জানিয়েছেন, ফিরে আসুন সেই আন্দোলনের কাছে, যার জন্য লড়াই করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪