| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিবাদ রুখতে ঐক্য জরুরি: নুর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০১:২৪:৪১:পূর্বাহ্ন  |  ৩৮১০৮১ বার পঠিত
ফ্যাসিবাদ রুখতে ঐক্য জরুরি: নুর

পটুয়াখালী প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, তফসিল ঘোষণা কেবল নির্বাচন নিশ্চিত করে না—বর্তমানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলমান রয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে নির্বাচনি পথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর অভিযোগ করেন, কিছু ফ্যাসিস্ট ও পরাজিত শক্তি নানা উপায়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। তিনি জুলাই আন্দোলনের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্য থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং নির্বাচন বনচাল হবে না।

নুর বলেন, হামলার শিকার হওয়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির জন্য সবাইকে একভাবে দাঁড়াতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি গত আগস্টে নিজে আক্রান্ত হওয়ার ঘটনার বিচারে বিচার বিভাগীয় তদন্তের ওপর আস্থা জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪