| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ: হাদিকে গুলির প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৭:৪১:২৪:পূর্বাহ্ন  |  ১১৩৫৪৫৬ বার পঠিত
শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ: হাদিকে গুলির প্রতিবাদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আজ শনিবার শাহবাগে সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ।


দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত 'বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ' শীর্ষক এই সমাবেশে অংশগ্রহণকারীরা দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী সহিংসতা রোধের দাবি জানিয়েছেন।

গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪