| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:৫৬:৩৬:পূর্বাহ্ন  |  ১০২০১৯৩ বার পঠিত
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে মেজর (অব.) আক্তারুজ্জামান দলের নীতি, আদর্শ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের অবস্থানের প্রতি গভীর আস্থা প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া দলীয় শৃঙ্খলা ও নিয়ম-নীতির প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও করেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিবিদ। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এবং বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে তিনি আজও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪