| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হোয়াটসঅ্যাপে আসছে একাধিক নতুন ফিচার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১১:২৩:১৭:পূর্বাহ্ন  |  ১০১২৬৪৩ বার পঠিত
হোয়াটসঅ্যাপে আসছে একাধিক নতুন ফিচার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে এসেছে, যা যোগাযোগকে আরও সহজ, প্রাণবন্ত ও কার্যকর করবে।

সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘মিসড কল মেসেজেস’। কল ধরতে না পারলে মিসড কল নোটিফিকেশন থেকে একটাপেই ভয়েস বা ভিডিও বার্তা রেকর্ড ও পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের দাবি, এটি প্রচলিত ভয়েসমেইলের কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে।

ভয়েস চ্যাটে যুক্ত হয়েছে নতুন রিয়্যাকশন, যেমন ‘চিয়ার্স’, যা আলাপ বন্ধ না করে অনুভূতি প্রকাশের সুযোগ দেবে। ভিডিও কলে এখন স্বয়ংক্রিয়ভাবে বক্তার ওপর ফোকাস থাকবে। এ ছাড়াও মেটার এআই-ভিত্তিক ছবি তৈরির ফিচারে বড় আপডেট এসেছে; স্থির ছবি অ্যানিমেশনের মাধ্যমে ছোট ভিডিওতে রূপান্তর করা যাবে। ফ্লাক্স ও মিডজার্নির উন্নত ইমেজ জেনারেশন মডেল যুক্ত হওয়ায় ছবি হবে আরও নিখুঁত ও আকর্ষণীয়।

ডেস্কটপ ভার্সনে নতুন মিডিয়া ট্যাব, উন্নত লিঙ্ক প্রিভিউ, স্ট্যাটাসে গান, ইন্টারেক্টিভ স্টিকার এবং প্রশ্ন যোগের সুবিধা এসেছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলে দর্শকদের সঙ্গে পরিচালকদের সরাসরি যোগাযোগের জন্য প্রশ্ন করার অপশন যুক্ত হয়েছে।

সূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪