| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি বিএনপির

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০৪৯১ বার পঠিত
সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি বিএনপির
ছবির ক্যাপশন: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমান নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে সোমবার ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ঢাকা ও সিলেট বিএনপি।


বাংলাদেশ বিমান ফ্লাইট নং বিজি-২০২ লন্ডনের হিথরো বিমান বন্দর থেকে উড্ডায়ন করবে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। পৌনে ১০ ঘন্টা আকাশ পথ অতিক্রম করে সোমবার সকাল ৯টা ৫ মিনিটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। সেখান এক ঘন্টা বিরতির পর ফ্লাইটটি ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবে সকাল ১০টা ৫০ মিনিটে।


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মহানগর রেজাউল হাসান কয়েস লোদী জানান, হয়রত শাহ জালাল(রহ.) এবং হযরত শাহ পরান(রহ.) পূণ্যভূমি সিলেটের মাটি স্পর্শ করবেন আমাদের নেত্রী। নেত্রীর সাথে আমাদের দেখা হবে কিনা সেটা নির্ভর করছে ম্যাডামের অনুমতির উপরে কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারপরও সিলেটে মাটি তিনি আসছেন সেজন্য বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মনে প্রাণ সঞ্চার করেছে।

 

তিনি বলেন, আমাদের ভালো লাগার এই মুহুর্তের অনুভূতিটুকু আরও আনন্দময় করতে সবাই বিমানবন্দরের সামনে জড়ো হতে বলা হয়েছে। মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করে নেত্রীকে শুভেচ্ছা জানাবে।


নেতাদের কোনো প্রতিনিধি দল খালেদা জিয়া সাথে দেখা করবেন কিনা জানতে চাইলে কাইয়ুম চৌধুরী বলেন, এখানে নিরাপত্তার ব্যাপার আছে। ম্যাডাম চিকিৎসা শেষে দেশে ফিরছেন তার শারীরিক অবস্থার বিষয়টা আছে সব মিলিয়ে এখন কিছুই বলা যাচ্ছে না।


সিলেটের নেতারা জানান, বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। এ সময় প্রায় ঘণ্টাখানেক বেগম খালেদা জিয়া সিলেটের বিমানবন্দরে বিমানেই অবস্থান করবেন।


খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পূত্রবধূ (তারেক রহমানের সহধর্মিনী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান।


ঢাকার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগরসহ অঙ্গসংগঠনগুলোর এক যৌথ সভা ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানা যায়, খালেদা জিয়াকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে ১১টায়। বিমান বন্দরের টারমাকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপ্রাসনকে অভ্যর্থনা জানাবেন।

বিমান বন্দর থেকে গাড়িতে করে ৮ নং গেইট দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের উদ্দেশ্যে রওনা হবে। বিমান বন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবে।


বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাসহ অভ্যর্থনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করছেন।


চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর রোববার সন্ধ্যায় হিথরো বিমান বন্দর ছাড়ছেন খালেদা জিয়া। বিমান বন্দরে মাকে বিদায় জানাবেন জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।


রিপোর্টার্স২৪/রিয়াদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪