| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হতাশায় বিদায় নিলেন জন সিনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১২:৪০:২৫:অপরাহ্ন  |  ৩৭৬৬২৩ বার পঠিত
হতাশায় বিদায় নিলেন জন সিনা

স্পোর্টস ডেস্ক: দুই দশকের বেশি সময় ডব্লিউডব্লিউই মাতানো জন সিনার রেসলিং অধ্যায় শেষ হলো বেদনাবিধুরভাবে। শনিবার ‘স্যাটার্ডে নাইটস মেইন ইভেন্ট’-এ গান্থারের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচে ট্যাপ আউট করে হেরে যান এই তারকা রেসলার।

ক্যারিয়ারের শেষ লড়াইয়ে এমন পরাজয় মেনে নিতে পারেননি অনেক দর্শক। ক্যাপিটাল ওয়ান এরেনায় ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকদের একাংশ, দুয়োর মুখে পড়ে বাড়তি নিরাপত্তায় মঞ্চ ছাড়তে হয় গান্থারকে।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখান গান্থার। সিনা একাধিক ট্রেডমার্ক মুভ প্রয়োগ করলেও শেষ পর্যন্ত স্লিপার হোল্ডে তাকে আত্মসমর্পণে বাধ্য করেন প্রতিপক্ষ। ট্যাপ আউটের সঙ্গে সঙ্গেই এরেনায় নেমে আসে স্তব্ধতা।

ম্যাচ শেষে কার্ট অ্যাঙ্গল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, ট্রিশ স্ট্রাটাসসহ একাধিক সাবেক তারকা রিংয়ে এসে সিনাকে সম্মান জানান। ক্যারিয়ারের স্মৃতিচারণের পর রিংয়ের মাঝখানে নিজের বুট রেখে দর্শকদের উদ্দেশে স্যালুট দিয়ে বিদায় নেন সিনা।

২০০২ সালে ডব্লিউডব্লিউইতে যাত্রা শুরু করা জন সিনা ১৭ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন। রেসলিংয়ের বাইরে তিনি হলিউড অভিনেতা ও লেখক হিসেবেও পরিচিত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪