| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে : ডা. ইরান

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০৯৮৮ বার পঠিত
অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে : ডা. ইরান
ছবির ক্যাপশন: দলীয় কার্যালয়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান

নিজস্ব প্রতিবেদক : জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদদের রক্তের সাথে যারাই বেঈমানী করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জনকে ব্যার্থ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা বন্ধে রাজনৈতিক দলগুলো উদাসীন। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে তারা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। এখনো আহত নিহতদের চুড়ান্ত তালিকা ও ক্ষতিপুরন করতে পারেনি সরকার। 


শনিবার (৩ মে) দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ২৭ জুন ঢাকা মহানগর কাউন্সিল ২০২৫ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।


ডা. ইরান আরো বলেন, ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর প্রদানের আগে দেশের রাজনৈতিক দলের সাথে মতামত নেয়া উচিত ছিল। তাকে প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিবাদের দোসর উপদেষ্টা ও আমলারা দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিতর্কিত করতে অপতৎপরতা চালাচ্ছে। 


নগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, নগর সহ সভাপতি ডা. ইউসুফ আলী পাটোয়ারী, উত্তরের সাধারণ সম্পাদক মো. আরিফ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক, খিলগাঁও থানা সমন্বয়কারী মো. সাব্বির আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, পল্টন থানা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিথুন, ছাত্রমিশনের অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ। 


রিপোর্টার্স২৪/রিয়াদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪