রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরে চার মাসের অন্তঃসত্ত্বা সুরাইয়া নামে এক গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে।
নিহত সুরাইয়া ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। স্বজনরা জানায়, ভোরে সুরাইয়া ফজরের নামাজের পর বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। অন্য পরিবারের সদস্যরা তখনো ঘুমে ছিলেন। শাশুড়ি হাঁটা শেষে বাড়ি ফিরে সুরাইয়াকে খুঁজতে গেলে খড়ির ঘরে গলাকাটা রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দজার জিয়াউর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/আয়েশা