সাভার প্রতিনিধি: সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতর থেকে অগ্নিকাণ্ডে পোড়া ও অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে কমিউনিটি সেন্টারের ভিতর থেকে বিভিন্ন সময়ে মোট চারজনের মধ্যে এক নারীসহ তিনজনের মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার কলেজের সামনে অবস্থিত পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয় সাভার মডেল থানা পুলিশ দ্বারা।
পুলিশ জানায়, স্থানীয়রা কলেজ রোডে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সাভার মডেল থানার এসআই কাদের শেখ বলেন, “মৃতদেহের শরীর আগুনে পুড়ে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫-৭ দিন আগের মরদেহ। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও জ্যাকেট। পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।”
রিপোর্টার্স২৪/আয়েশা