| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় আ.লীগ নেতা কমল দাসসহ ৭ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৬:২৭:০১:অপরাহ্ন  |  ১০৭৪৫৫৩ বার পঠিত
ভাঙ্গায় আ.লীগ নেতা কমল দাসসহ ৭ জন গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর আস্থাভাজন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতা কমল দাসসহ নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কমল দাস, আলামিন, মনির খান, লিয়াকত সরদার, রশিদুল ওরফে বাবু, রবিউল ইসলাম ও কামরুল ইসলাম। গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম জানান, গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

মামলার সূত্রে ভাঙ্গা থানা সংলগ্ন একটি ওষুধ ফার্মেসি থেকে কমল দাস এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপর পাঁচ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমল দাস বালিয়া গ্রামের মনি মোহন দাসের পুত্র। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহর স্থানীয় রাজনীতির পলিসি মেকার ছিলেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪