| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে তিন আ’লীগ নেতার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:১৩:০৬:অপরাহ্ন  |  ৩৪০৩০৫ বার পঠিত
ঝিনাইদহে তিন আ’লীগ নেতার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর মৃত্যুর ঘটনায় ইনকিলাব মঞ্চের মিছিলে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। এ সময় মিছিলকারীরা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তিন নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আরাপপুরের বাসভবন, সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের হামদহ এলাকার বাসভবন এবং সদর পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মাসুমের আদর্শ পাড়ার বাড়িতে ক্ষুদ্ধ ছাত্রজনতা ভাংচুর করে। এসময় আওয়ামী লীগ নেতা কনক কান্তি দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কনক কান্তি দাসের ছোট ভাই, স্কুল শিক্ষক গোপাল কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে বিক্ষুব্ধ শতাধিক লোক বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা গেট ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে।

হামলাকারীরা আসবাবপত্র বের করে বাড়ির সামনে অগ্নিসংযোগ করে। অবস্থা বেগতিক দেখে গোপাল কৃষ্ণ দাস স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কনক কান্তি দাস স্বপরিবারে আত্মগোপনে চলে যান। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে স্বপরিবারে ভারতের অবস্থান করছেন।

এদিকে হামলা ও ভাংচুরের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা টহল জোরদার এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বিক্ষুব্ধ জনতা মধ্যরাতে মিছিল বের করে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪