| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির মৃত্যুতে কক্সবাজারে বিজয় মেলা স্থগিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:২৩:২৫:অপরাহ্ন  |  ১১০৫৬০৯ বার পঠিত
হাদির মৃত্যুতে কক্সবাজারে বিজয় মেলা স্থগিত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে কক্সবাজারে চলমান মুক্তিযুদ্ধের বিজয় মেলার এক দিনের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় শনিবার (২০ ডিসেম্বর) মেলার নির্ধারিত সকল আয়োজন বন্ধ থাকবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, আহ্বায়ক সুবিমল পাল পান্না এবং সদস্য সচিব নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যু জাতির জন্য গভীর বেদনার। তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতেই এক দিনের কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, পরবর্তী কর্মসূচি অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর (রোববার) দুপুর ২টা থেকে স্থগিত থাকা প্রতিযোগিতাগুলো পুনরায় শুরু হবে। একই দিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক মঞ্চায়ন, পুরস্কার বিতরণ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪