| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে যুবককে গণধোলাই

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:৪৩:৪০:অপরাহ্ন  |  ১০৮০৪৪৬ বার পঠিত
ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে যুবককে গণধোলাই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে ছাত্রজনতা। আটককৃত যুবকের নাম গোপাল বিশ্বাস। সে ঝিনাইদহ সদর উপজেলার নিজ মথুরাপুর গ্রামের বনমালী বিশ্বাসের পুত্র।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কস্থ পৌরসভার সামনে গার্মেন্টস বিপণী ‘বন্ডে’ আগুন লাগায় উত্তেজিত ছাত্রজনতা। দোকানটির মালিক ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন। এ সময় গোপাল বিশ্বাস নিজের মোবাইলে ভিডিও ধারণ করছিল। এক পর্যায়ে ছাত্রজনতা তাকে চ্যালেঞ্জ করলে সে নিজেকে রিকশাচালক পরিচয় দেয়। পরে তাৎক্ষণিকভাবে তার ফোন পরীক্ষা করে ছাত্রজনতা।

হিন্দি ভাষায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে তার কথোপকথনের প্রমাণ পেয়ে উত্তেজিত ছাত্রজনতা গুপ্তচর সন্দেহে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আটককৃত যুবক দীর্ঘদিন ভারতে বসবাস করত। সেখানে তার বন্ধুবান্ধব আছে। তবে সে প্রকৃতপক্ষে গুপ্তচর কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪