| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার প্রতিবাদে চাঁদপুরে সড়ক অবরোধ ও ডিসির বাসভবন ঘেরাও

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:৪৬:১৫:অপরাহ্ন  |  ১০৯৫৮৫০ বার পঠিত
হাদি হত্যার প্রতিবাদে চাঁদপুরে সড়ক অবরোধ ও ডিসির বাসভবন ঘেরাও

চাঁদপুর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের বাইতুল আমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমবেত হয়। এ সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন, যার ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন এবং সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন।

ঘেরাও কর্মসূচির সময় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বিক্ষুব্ধ ছাত্র-জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি-দাওয়া মনোযোগসহকারে শোনেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব ধরনের আইনি সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসককে বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের নেতারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। এনসিপি নেতা তামীম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ পতিত সরকারের দোসর। তাকে প্রেসক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তাকে আইনের আওতায় না আনার কারণে তিনি এখন মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪