বগুড়া প্রতিনিধি: শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিবির নেতার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
নিহত রাফিউল হাসান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সাথী ছিলেন। তিনি সংগঠনের একটি উপশাখার সভাপতির দায়িত্বও পালন করছিলেন।
জানা গেছে, রাফিউল হাসান সদ্য ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
রিপোর্টার্স২৪/আয়েশা