| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ২০:৪৫:১৬:অপরাহ্ন  |  ৯৮৪৩৭৩ বার পঠিত
উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা রাত ৭টা ৪২ মিনিটে রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন লাগার সংবাদ পাই। পরে আমাদের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪