| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালের মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ২৩:১৩:১২:অপরাহ্ন  |  ১০৯০৪৮৬ বার পঠিত
বরিশালের মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বরিশাল প্রতিনিধি: বরিশালের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জামাদিউস সানি মাসের চতুর্থ ও শেষ জুমার নামাজে মসজিদসমূহে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজের খোতবায় বরিশাল মহানগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদসহ অন্যান্য মসজিদের খতিবগণ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং হত্যাকাণ্ড, গুম ও সম্পদ আত্মসাতের মতো অপকর্মের বিরুদ্ধে ইসলামের কঠোর হুশিয়ারি দেন।

খতিবরা হাদির হত্যাকাণ্ডকে বিবেকহীন সমাজ ও দেশবিরোধীদের পৈশাচিক অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, আল্লাহর তরফ থেকে এমন কর্মকাণ্ডের জন্য দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি থাকবে। নামাজ শেষে হাজার হাজার মুসল্লি হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

রিপোর্টার্স২৪/বরিশাল/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪