| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাটহাজারীতে জাতীয় পার্টি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০৬:৪৬:১৮:পূর্বাহ্ন  |  ১০৯৪২২৯ বার পঠিত
হাটহাজারীতে জাতীয় পার্টি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে শতাধিক ব্যক্তি ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। বাড়িতে দুইজন নারী কেয়ারটেকার অবস্থান করছিলেন।

কেয়ারটেকার রোকেয়া বেগম জানান, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রায় ১৫ মিনিট তাণ্ডব চালায়। তবে কোনো লুটপাটের তথ্য পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪