| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১১:৩১:১৯:পূর্বাহ্ন  |  ৩৮২৯৩২ বার পঠিত
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জন গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪ শনিবার (২০ ডিসেম্বর) জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনা ঘটে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে, যখন দিপু চন্দ্র দাস নামে ওই যুবককে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা মৃতদেহটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং মরদেহে আগুন ধরিয়ে দেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪