| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের সাবেক কাউন্সিলর টাক মিলন ঢাকায় গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৪:০২:১৪:অপরাহ্ন  |  ১০৮৭৬৭২ বার পঠিত
যশোরের সাবেক কাউন্সিলর টাক মিলন ঢাকায় গ্রেপ্তার

যশোর প্রতিনিধি: যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক আলোচিত কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে “টাক মিলন” ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে রামপুরা এলাকা থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।

ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আলী জানান, মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হত্যা ও বিস্ফোরক আইনে অন্তত ১৪টি মামলা রয়েছে। এছাড়া তার নামে গ্রেপ্তারি পরোয়ানার আদেশও আছে। ডিবির একটি টিম তার অবস্থান শনাক্ত করে তাকে ঢাকা থেকে আটক করে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়।

টাক মিলন এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনো বিরোধী অভিযানের সময় দুবাই থেকে দেশে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। এছাড়া ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মধ্যপ অবস্থায় তিনজন সহযোগিসহ আটক হন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪