| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৪:৫৯:২০:অপরাহ্ন  |  ১০৬৯৩৮১ বার পঠিত
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা (৬৫)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর অংশ হিসেবে জেলা ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, আলতাফুজ্জামান মিতা দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার বাসিন্দা এবং মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। তার গ্রামের বাড়ি বিরামপুর উপজেলার জগন্নাথপুর এলাকায়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দেওয়া এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উসকানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলনকারীদের ওপর হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে।

সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মিতা সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলেও দাবি করেছে পুলিশ।

আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুরের বিভিন্ন থানা এবং ঢাকার ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪