| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন অফিসে আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৮:৫৫:২৭:অপরাহ্ন  |  ৩৬২৮৩৬ বার পঠিত
নির্বাচন অফিসে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। 

শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়রা ও নির্বাচন অফিসের নাইট গার্ড-এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে সবকিছু জানানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪