| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৭:২৮:৩৩:অপরাহ্ন  |  ১০৯৭৫৯০ বার পঠিত
দৌলতপুর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। 

দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আলহাজ¦ রেজা আহম্মেদ

বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, জহুরুল করিম বিশ^াস, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা, হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রাশেদুল হক শামীম, দৌলতপুর উপজেলা যুবদলের আহŸায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্মআহŸায়ক মাহবুবুর রহমান ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহŸায়ক মাসুদুজ্জামান রুবেল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪