| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসএসসি পরীক্ষা তিন মাস পেছাতে পারে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৬:৩১:৩৪:অপরাহ্ন  |  ৩৭২৬৪৭ বার পঠিত
এসএসসি পরীক্ষা তিন মাস পেছাতে পারে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রমজান এবং ঈদুল ফিতরের কারণে অন্তত তিন মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালে বিপর্যয়ের মুখে পড়তে পারে। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, জাতীয় নির্বাচন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যেতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় এবং শিক্ষক-কর্মকর্তারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকায় এই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

পরবর্তীতে মার্চের শেষ দিকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। শিক্ষা বোর্ডগুলোর মতে, রোজা এবং দীর্ঘ ঈদের ছুটির মধ্যে পাবলিক পরীক্ষার মতো বড় আয়োজন করা কঠিন। তাই পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ এবার নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঈদুল ফিতরের ছুটি শেষে এপ্রিলের মাঝামাঝি অথবা মে মাসের শুরুতে পরীক্ষা শুরু করার পরিকল্পনা মাথায় রেখে একটি খসড়া সময়সূচি তৈরি করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪