| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:০৮:০১:অপরাহ্ন  |  ৩৪৯৮৪৩ বার পঠিত
৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধন করা হজযাত্রীদের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারীদের জন্য মন্ত্রণালয় সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ-১ শাখা থেকে প্রেরিত পত্র এবং হজ প্যাকেজ ও গাইডলাইনের নিয়ম অনুযায়ী, যারা নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ এখনও জমা দেননি, তাদের জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে অর্থ জমা দেওয়াই বাধ্যতামূলক।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সেই হজযাত্রীর হজে যাওয়ার সুযোগ অনিশ্চিত হয়ে যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪