| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৮:৫৬:১৪:অপরাহ্ন  |  ৩০৭২৪৪ বার পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি থেকে তারা নতুন গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর থেকে তারা দশম গ্রেডের বেতন-ভাতা পাওয়ার যোগ্য হবেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১১তম গ্রেড (স্কেল ১২,৫০০–৩০,২৩০ টাকা) থেকে উন্নীত করে দশম গ্রেডে (স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা) অন্তর্ভুক্ত করা হলো। এ গ্রেডটি গেজেটেড কর্মকর্তার মর্যাদাসম্পন্ন।

শিক্ষকরা জানান, নভেম্বর মাসের বেতন তারা আগের ১১তম গ্রেড অনুযায়ী উত্তোলন করেছেন। ১৫ ডিসেম্বর থেকে প্রাপ্য নতুন গ্রেডের বেতন ও ভাতা জানুয়ারি মাসের বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি আদায়ের পর প্রধান শিক্ষকদের এই গ্রেড উন্নীতের সিদ্ধান্ত বাস্তবায়ন হলো। তবে সহকারী শিক্ষকরা এখনও ১১তম বা ১২তম গ্রেডের দাবিতে সফল হননি। সর্বশেষ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন কার্যক্রমের কারণে ডিসেম্বর মাসের আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখেছেন তারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪