| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুইডিশ অধিকারকর্মী গ্রেটাকে গ্রেপ্তার করলো যুক্তরাজ্য

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২১:৩৯:৩৩:অপরাহ্ন  |  ৮৪১১০৩ বার পঠিত
সুইডিশ অধিকারকর্মী গ্রেটাকে গ্রেপ্তার করলো যুক্তরাজ্য

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনের সমর্থনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। গ্রেটাকে ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধীতা করি’ লেখা প্ল্যাকার্ড হাতে গ্রেটাকে দেখা যায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য লন্ডনের আসপেন ইন্সুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থিরা। এতে অংশ নেন গ্রেটা।

লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উচ্চারণ না করে বলেছে, ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শন করায় তিনি গ্রেপ্তার হয়েছেন।

গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই গ্রুপটিকে সমর্থন করায় এরপর থেকে কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: মিডেল ইস্ট আই

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪