| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে ২০ তারিখ থেকে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৫:৫৭:১৮:অপরাহ্ন  |  ৩৯৩ বার পঠিত
সারাদেশে ২০ তারিখ থেকে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হামের টিকা নিয়ে কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে এবং বর্তমানে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। তবে সিরিঞ্জ সরবরাহ প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৫ মে পর্যন্ত প্রয়োজনীয় সিরিঞ্জ মজুত আছে এবং এরপরের চাহিদা পূরণে সংগ্রহ প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেঙ্গুর মৌসুম সামনে রেখে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য রোগীর চাপ সামাল দেওয়া যায়।

এছাড়া যক্ষ্মার সম্ভাব্য প্রকোপ বিবেচনায় রেখে আগেই টিকা ও প্রতিষেধক প্রস্তুত রাখা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

ভ্যাকসিন সরবরাহ নিয়ে চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, আগের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ করে যায়নি, ফলে বর্তমান সরকারকে নতুন করে এসব জরুরি সামগ্রী সংগ্রহ করতে হয়েছে।

এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, একটি ‘দুষ্টচক্র’ জনকল্যাণমূলক উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করছে। পাশাপাশি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪