রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ে করছেন। রাজধানীর কাঁটাবন মসজিদে তার আকদ সম্পন্ন হবে।
জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নেত্রী। সূত্রে জানা গেছে, কনে সানজিদার বাড়ি ফেনী জেলায়। ব্যক্তিজীবনে তিনি তুলনামূলকভাবে প্রচারবিমুখ হলেও, ছাত্ররাজনীতিতে তার সক্রিয় ভূমিকার জন্য পরিচিত।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে জানান, ডাকসু জিএস এস এম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন। তিনি ফরহাদ ও সানজিদার জন্য দোয়া ও শুভকামনা জানান এবং তাদের দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা করেন।
ডাকসুর দায়িত্বের পাশাপাশি এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম