| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টরন্টোতে ভারতীয় শিক্ষার্থী শিবাঙ্ক অবস্তি গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৬:৪৪:০৫:অপরাহ্ন  |  ১০৮১২১৩ বার পঠিত
টরন্টোতে ভারতীয় শিক্ষার্থী শিবাঙ্ক অবস্তি গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ২০ বছর বয়সী ভারতীয় ছাত্র শিবাঙ্ক অবস্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরতে জনসাধারণের সহায়তা চেয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ড ঘটেছে টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। টরন্টো পুলিশের এক্স অ্যাকাউন্ট থেকে জানা যায়, গত মঙ্গলবার বেলা ৩টা ৩৪ মিনিটে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে প্যারামেডিকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলেছে, তারা পৌঁছানোর আগেই সন্দেহভাজন হামলাকারী এলাকা ছেড়ে পালিয়ে যায়।” সুতরাং প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে কোনো তথ্য আছে, পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

টরন্টো পুলিশ জানিয়েছে, অবস্তির হত্যাকাণ্ড চলতি বছরে টরন্টোয় ৪১তম হত্যাকাণ্ডের ঘটনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছে, তারা শিবাঙ্কের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে ফেরানোসহ প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দিচ্ছে।

শিবাঙ্ক অবস্তির হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগেও টরন্টোতে ভারতীয় নাগরিক হিমাংশি খুরানার (৩০) মৃত্যু ঘটেছিল। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল গাফুরি নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় কানাডায় বসবাসরত প্রবাসী ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

টরন্টো পুলিশ ও ভারতীয় কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪