| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের মূলহোতা মাওয়া রুবেল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ০৩:১৫:২৭:পূর্বাহ্ন  |  ২৪৪ বার পঠিত
মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের মূলহোতা মাওয়া রুবেল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. রুবেল ওরফে ‘মাওরা রুবেল’কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র‍্যাব জানায়, অভিযান টের পেয়ে রুবেলের সহযোগী আরও ২-৩ জন পালিয়ে যায়।

র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, চক্রটি চাপাতি, সামুরাই ও ছুরি ব্যবহার করে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইলফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। বুধবার রাতেও তারা একই উদ্দেশ্যে একতা হাউজিং এলাকায় জড়ো হয়েছিল।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল আদাবর এলাকায় এক ডেলিভারিম্যানকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায়ও রুবেল জড়িত। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় জড়িত পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪