| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের স্পষ্ট অবস্থান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ০৫:৫৯:০২:পূর্বাহ্ন  |  ১০৭৮৬৫৮ বার পঠিত
জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের স্পষ্ট অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত শান্তি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কোনো চূড়ান্ত ক্ষমতা নেই—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার অনুমোদন না পাওয়া পর্যন্ত তার হাতে কিছুই নেই।

ফ্লোরিডায় রোববার (২৯ ডিসেম্বর) জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। তিনি জানান, বৈঠকটি ফলপ্রসূ হতে পারে বলে আশা করছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও শিগগিরই কথা বলবেন।

জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের ভূখণ্ডগত বিষয়—বিশেষ করে ডনবাস ও জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র—আলোচনার মূল বিষয় হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রণীত ২০ দফা শান্তি কাঠামো ও নিরাপত্তা নিশ্চয়তা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বৈঠকের ঘোষণা দিয়ে জেলেনস্কি বলেন, নতুন বছরের আগে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তিনি জানান, রাশিয়া যদি ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত শান্তি পরিকল্পনা গণভোটে তোলার বিষয়েও তিনি উন্মুক্ত।

এদিকে মস্কো চায় ইউক্রেন পূর্ব ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দিক, আর কিয়েভ যুদ্ধ বর্তমান সীমান্তরেখায় স্থগিত রাখতে চায়। সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ওই এলাকায় একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিলেও এর বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে এই বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                   সূত্র: হিন্দুস্তান টাইমস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪